Sunday, June 14, 2026

ব্যাঙ্ক-কেওয়াইসিতে ধর্ম জানাতে হবে না, গুজব উড়িয়ে জানাল কেন্দ্র

Date:

Share post:

কোনও ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এবং চালু অ্যাকাউন্টের তথ্য বা কেওয়াইসি জমা দেওয়ার সময় ভারতীয় নাগরিকদের ধর্ম সংক্রান্ত তথ্য দেওয়ার কোনও প্রয়োজন নেই। এই বিষয়ে যে গুজব রটেছে তা পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য বলে জানাল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থসচিব রাজীব কুমার তাঁর ট্যুইটবার্তায় বলেছেন, ব্যাঙ্ক-কেওয়াইসিতে গ্রাহকের ধর্ম পরিচয় জানানোর কোনও প্রয়োজনই নেই। রিজার্ভ ব্যাঙ্কও কোনও নিয়ম বদল করেনি। যা রটছে সবটাই গুজব। এই গুজব ও বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার আবেদন জানান তিনি।

প্রসঙ্গত, নাগরিকত্ব ইস্যুতে চলতি বিতর্কের মধ্যে হঠাৎ গুজব ছড়ায়, এবার ব্যাঙ্কের গ্রাহক পরিচিতি তথ্যেও ধর্মের উল্লেখ করতে হবে। কেন্দ্রের নির্দেশে রিজার্ভ ব্যাঙ্ক নাকি এই সংক্রান্ত নতুন নিয়ম জারি করছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনার বান ডেকে যায়। অবশেষে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হল, সবটাই গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। ব্যাঙ্কের কেওয়াসিতে ধর্ম উল্লেখ করতে হবে না।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...