Sunday, March 15, 2026

CAA-বিভ্রান্তি কাটাতে এবার দেশজুড়ে প্রত্যক্ষ জনসংযোগ শুরু করছে বিজেপি

Date:

Share post:

নাগরিকত্ব আইন নিয়ে বেড়ে চলা বিভ্রান্তি ও অপপ্রচার কাটাতে জনসংযোগের মাধ্যমে দেশের তিন কোটি পরিবারের কাছে পৌঁছনোর কর্মসূচি নিল বিজেপি। এজন্য সারা দেশে কয়েকশো পদযাত্রা ও তিনশো সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রত্যক্ষ জনসংযোগের কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপি কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা বলেন, নাগরিকত্ব আইনের প্রতিবাদে যারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন বা সরকারের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন তাদের অধিকাংশই আইনে ঠিক কী বলা হয়েছে তা না জেনেই এসব করছেন। এই নাগরিকত্ব আইনে কারুর দেশ ছাড়ার কথা বলাই হয়নি। শুধুমাত্র তিনটি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেশ ছাড়ার ভয় দেখিয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে। কিছু মানুষ আইনে কী আছে তা না জেনেবুঝেই প্ররোচিত হচ্ছেন।

বিজেপি নেতা বলেন, কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি সাধারণ মানুষের থেকে আসল তথ্য লুকিয়ে, আইন সম্পর্কে মনগড়া ব্যাখ্য দিয়ে ও মিথ্যা প্রচার করে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে। এসবের পাল্টা প্রচার হিসাবে নাগরিকত্ব আইনের বিষয়বস্তু ও সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরবে বিজেপি। একইসঙ্গে বিরোধীদের দ্বিচারিতার কৌশল ফাঁস করতে অতীতে সংসদে দাঁড়িয়ে মনমোহন সিং বা মমতা ব্যানার্জির মত বিরোধী নেতানেত্রী নাগরিকত্ব ও অনুপ্রবেশ ইস্যুতে কী কী বলেছিলেন, তার ভিডিও-ক্লিপিংস তুলে প্রচার করবে বিজেপি। বিজেপি নেতা ভুপেন্দ্র যাদব বলেন, নাগরিকত্ব আইন সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে ওঠার দিন বিচারপতিরাই বলেছিলেন আইন সম্পর্কে ভুল ধারণা কাটাতে অডিও-ভিস্যুয়াল প্রচার দরকার। আমরা সেটাই করছি।

 

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...