Monday, May 11, 2026

বাঘা যতীনে আক্রান্ত CAA- প্রতিবাদীরা, নিগৃহীত জয় গোস্বামীর মেয়ে দেবত্রী

Date:

Share post:

CAA এবং NRC-র প্রতিবাদে প্রচার চালানোর সময় লাঠি হাতে, ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে প্রতিবাদীদের উপর ঝাঁপিয়ে পড়লো 8 জন দুষ্কৃতীর দল। আক্রান্ত হলেন কয়েকজন তরুণ-তরুণী। আক্রান্তদের মধ্যে আছেন কবি জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামী, যিনি পরিচিত বুকুন নামে৷ একইসঙ্গে আক্রান্ত আন্তর্জাতিক পুরস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক দেবলীনা মজুমদার। নিগ্রহ করা হয় চিকিৎসক রঞ্জিতা বিশ্বাস ও শিক্ষক কৌস্তুভ দাশগুপ্তকেও। রবিবার রাত 10 নাগাদ এই ঘটনা ঘটেছে যাদবপুরের বাঘা যতীন এলাকায়। আক্রান্তদের পাশে দাঁড়ান এলাকার মানুষ। তাঁরাই চার হামলাকারীকে ধরে ফেলেন। তাদের যাদবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সকালে
দেবত্রী বা বুকুন বলেছেন, “কোনও সংগঠনের ব্যানারে নয়, আমরা নাগরিক হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইনের কালা আইনের বিরুদ্ধে গাঙ্গুলিবাগান এলাকায় রবিবার সন্ধ্যায় লিফলেট বিলি করছিলাম৷ গান গেয়ে প্রচারও করি। রাত 10টা নাগাদ বাঘাযতীন আই ব্লক-এ চা খাওয়ার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে গেরুয়া ফেট্টি লাগানো 8 জন এসে আমাদের উপরে চড়াও হয় এবং মারধর করে। পরে ফেসবুকেও ঘটনার বিবরণ দিয়েছেন দেবত্রী।
পুলিশ জানিয়েছে, প্রত্যেককে মারধর করা হয়। আক্রান্তরাই হামলাকারী যুবকদের শনাক্ত করে যাদবপুর থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করে। দেবলীনার মাথায় চোট লাগায় তাঁকে কেপিসি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে FIR হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে নাগরিক সমাজ। নজর রাখছে রাজ্য সরকারও৷

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...