Sunday, June 14, 2026

ফেসবুকে অশালীন ছবি পোস্ট, মর্মান্তিক পরিণতি ছাত্রীর!

Date:

Share post:

ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রেমিকার অশালীন ছবি পোস্ট। লজ্জায়, অপমানে আত্মঘাতী দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযোগ পরিবারের। নদিয়ার ধানতলার পুরাতন চাপড়ার বাসিন্দা রানাঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

ছাত্রীর বাবার অভিযোগ, মাস ছয়েক আগে সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ রায় ওরফে শুভেন্দু নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর কন্যার। তারপর তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, সম্পর্কে সুযোগে ছাত্রীর একান্ত ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি তুলে রাখেন অভিজিৎ রায়। সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। প্রতিশোধ নিতে, একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে অশালীন ছবিগুলি পোস্ট করেন অভিযুক্ত যুবক। অভিযোগ, সে কথা জানতে পেরেই রবিবার সকালে রান্নাঘরে গিয়ে নিজের ওড়না গলায় দিয়ে আত্মঘাতী হন ওই ছাত্রী।

ঘটনায় ধানতলা থানায় লিখিত অভিযোগ করেছেন মৃত ছাত্রীর বাবা। প্রয়োজনে ছাত্রীর মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন-এনআরসির বিরোধিতায় দিনহাটার পথে নামলো তৃণমূল

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...