Wednesday, May 20, 2026

রাত পোহালেই শান্তিনিকেতনে শুরু পৌষমেলা

Date:

Share post:

সোমবার রাত ৯টায় গৌর প্রাঙ্গণে বৈতালিক আর রাত সাড়ে ৯টায় শান্তিনিকেতনের উপাসনা গৃহে সানাই সুরের সঙ্গে এক অর্থে শুরু হল ১২৫ তম পৌষমেলা।

মঙ্গলবার সকালেই ছাতিমতলায় শুরু হবে উপাসনা। অংশগ্রহণ করবেন ভারপ্রাপ্ত উপাচার্য বিদ্যুৎকুমার চক্রবর্তী, প্রাক্তন আশ্রমিক সুপ্রিয় ঠাকুর প্রমুখ।

বিশ্বভারতী ট্রাস্টের সম্পাদক অনিল কোনার জানান, ১৮৯৪ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন জোড়াসাঁকোয় শয্যাশায়ী, তখন তাঁরই নির্দেশেই তাঁর পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে ৭ই পৌষ উপাসনা গৃহের উদ্বোধন হয়। সেই উপলক্ষে কাঁচঘর সংলগ্ন মাঠে একদিনের মেলা হয়। ১৯২১ পর্যন্ত একদিনের পৌষমেলায় হত। ১৯২১ সালে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার পরে, ১৯৬১ অর্থাৎ গুরুদেবের শতবর্ষ পর্যন্ত ২ দিন মেলা হত। মেলার কলেবর বড় হওয়ায় সেই সময় থেকে মেলা পূর্বপল্লির মাঠে সরে যায়। ১৯৬১ থেকে ২০১৫ পর্যন্ত মূল মেলা ছিল তিনদিনই। তারপর চলত ভাঙা মেলা। পরিবেশ আদালতের নির্দেশে ২০১৬ থেকে তিনদিনের মেলা শেষ হতেই মাঠ খালি করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার সেই মেলা চারদিনের ছাড়পত্র পেয়েছে।
মেলা প্রবর্তনের ৪ বছর বাদে অর্থাৎ ১৮৯৮ থেকে ৭ পৌষ কলকাতা থেকে হাওয়াই বাজি নিয়ে যাওয়া হত। ছোট আকারে পূর্বপল্লির মাঠে পোড়ান হত। পরে সুরুল থেকে বাজি নিয়ে এসে বাজি পোড়ানো হত। সেই বাজি পোড়ানো দেখতে ভিড় হত। পরিবেশ আদালতের নির্দেশে সেই বাজি পোড়ানও এবার বন্ধ করে দেওয়া হয়েছে। মেলার দূষণ বিধি নিয়ন্ত্রণ দেখার জন্য একটি মনিটরিং কমিটি গড়া হয়েছে। মেলায় যথারীতি থাকছে সত্যপীরের পাঁচালী, বাউল, লোকনৃত্য, কীর্তন, রাইবেশে, সাঁওতালি নৃত্য, স্মৃতিবাসর, যাত্রাপালা।

Related articles

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...