Friday, June 12, 2026

কুয়াশায় ঢাকা দক্ষিণবঙ্গ, বড়দিন পেরলেই বৃষ্টি

Date:

Share post:

বড়দিন আর নতুন বছরের আবহাওয়া কেমন যাবে? কলকাতা ও শহরতলিতে তাপমাত্রা সামান্য বেড়েছে। সকালের কনকনে ঠাণ্ডা একটু কম। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সর্বনিম্ন তাপমাত্রা ১১ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৪ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করছে। সর্বোচ্চ ২৩ডিগ্রি পেরিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল ঠাণ্ডা। মঙ্গলবার ছিল কুয়াশার দাপট। দশ ফুট দূরের জিনিসও দেখা যায়নি। পশ্চিম-পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় পারদ ৮-১২ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। কুয়াশা কাটার পর জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা প্রবল। তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে। মধ্যরাত থেকে কমবে। মূলত পশ্চিম-পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪পরগণা, হুগলি, ঝাড়্গ্রাম, কলকাতা, বাঁকুড়া, হাওড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হবে। অন্যদিক্র শীতে জবুথবু উত্তরবঙ্গ। দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, দার্জলিংয়ে প্রবল ঠাণ্ডা। পাহাড়ে তাপমাত্রা ৩-৪ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। যদিও উত্তরবঙ্গে অকাল বৃষ্টির সম্ভাভনা নেই।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...