Friday, June 12, 2026

আন্দোলন আর উৎসব, মন্ত্রীদের ছুটি বাতিল করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একদিকে এনআরসি-সিএএ বিরোধী আন্দোলন, অন্যদিকে বড়দিন-নতুন বছরের উৎসব। নাগরিক জীবনকে সামাল দিতে মন্ত্রীদের সব ছুটি বাতিল করলেন মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য জুড়ে আন্দোলন চলছে, তার সঙ্গে উৎসব। এই সময়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা খেয়াল রাখতে হবে। প্রশাসনের সঙ্গে মন্ত্রীদেরও দায়িত্ব নিতে হবে। ফলে বছর শেষে মন্ত্রী-আমলাদের আউটিং বন্ধ। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে ছিলেন না শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, জাকির হোসেন। শোভনদেব দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছেন। জ্যোতিপ্রিয় চোখের অস্ত্রোপচার করতে হায়দরাবাদে গিয়েছেন। শিক্ষামন্ত্রী ব্যস্ত ছিলেন দফতরের কাজে, আর জাকির ব্যস্ত ছিলেন দলের কাজে।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...