Wednesday, May 20, 2026

রাজ্যপাল দুষছেন রাজ্যকে, পাল্টা জবাব বাম ছাত্রদের, মিটিমিটি হাসছেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

এবার আর সরকারকে জবাব দিতে হলো না। রাজ্যপালের মন্তব্যের পাল্টা কড়া জবাব দিল যাদবপুরের বাম ছাত্র নেতৃত্ব। সরাসরি তাঁরা রাজ্যপাল জগদীপ ধনকড়কে ‘বিজেপির দালাল’ বলে ঘোষণা করলেন। মজার বিষয় হল, রাজ্যপাল দুষছেন রাজ্য সরকারকে। আর রাজ্যপালকে পাল্টা আক্রমণ করছেন বাম ছাত্ররা। যাঁরা আবার রাজ্য সরকারের ঘোর বিরোধী। ঘটনা দেখে যে মুখ্যমন্ত্রী মিটিমিটি হাসছেন, তা বলার অপেক্ষা রাখে না!

যাদপুরে প্রত্যাখ্যাত হয়ে রাজ্যপাল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোমবার গভীর রাত অবধি ট্যুইট-পর্ব চালিয়ে গিয়েছেন। রাজ্যপাল রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, যাদবপুর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। যা ঘটছে, তা মোটেই সুখকর নয়। রাজ্য সরকার শিক্ষার মন্দিরগুলিকে রাজনীতির আখড়ায় পরিণত করেছে। পড়ুয়াদের ভবিষ্যৎ খারাপ করছে। সম্মানপ্রাপকদের সম্মানিত করার কথা বলেও বাতিল করে তাঁদের অসম্মানিত করা হলো। যাঁরা শিক্ষাকে ভালবাসেন, তাঁরা বলুন, আমি কী করে এই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করব!

পাল্টা এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদক সমন্বয় রাহার জবাব, মাননীয় রাজ্যপাল, যাদবপুরের পড়ুয়ারা রাজনীতি করতে প্রস্তুত। কারণ, আমাদের গর্ব, এই ক্যাম্পাস যদি একজন ভাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিকের জন্ম দিতে পারে, তাহলে এই ক্যাম্পাসে রাজনীতিকেরও জন্ম হয়। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো সবরকম স্বৈরাচারের বিরোধিতা করা। রাজ্যপাল বিজেপি ও আরএসএসের দালালি করলে রাজনীতি-ই হবে। তিনি দুঃখ পেলে দুঃখ পেতে পারেন। কিন্তু আমাদের কাজ আমরা করবই।

রাজ্যপালের অতি সক্রিয়তা যে সরকারি দল ছাড়াও বিরোধীদেরও ধৈর্যচ্যুতি ঘটিয়েছে, এই ঘটনাই তার প্রমাণ।

Related articles

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...