Saturday, June 20, 2026

কাঁসর-ঘন্টার তালে মমতার স্লোগান, “ঝাড়খণ্ড, বিজেপি হয়েছে লণ্ডভণ্ড”!

Date:

Share post:

NRC-CAA বিরোধী চতুর্থ পদযাত্রা শুরুর আগে ফের বিজেপিকে তুলধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে এই মিছিল শুরুর আগে মমতা বলেন, “সর্বধর্ম সমন্বয়ের প্রাণ কেন্দ্র স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে আজ আমরা NRC-CAA বিরোধী মিছিলের পথ চলা শুরু করছি। সারা ভারতের মানুষ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলে অংশ নিচ্ছে। বিজেপির চালাকিতে আমরা আর কেউ পা দিচ্ছি না।”

আজকের আন্দোলন সারা বিশ্বের মুক্তিকামী মানুষের আন্দোলন। স্বামীজি সকল ধর্মের মানুষকে নিয়ে চলছেন। তিনি মুসলিমের বাড়িতে গিয়েও খেয়েছেন।”

এরপরই মমতা বিজেপিকে আক্রমণ করে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, NRC-CAA হবে। আর প্রধানমন্ত্রী বলছেন, আমরা তো বলিনি। মানুষ ওদের চালাকি ধরে ফেলেছে। ঝাড়খণ্ডে জবাব দিয়েছে। ঝাড়খণ্ড, বিজেপি হয়েছে লণ্ডভণ্ড!”

বিজেপি মতুয়াদের নিয়ে রাজনীতি করছে অভিযোগ তুলে মমতা বলেন, “মতুয়াদের জন্য আমরা সব করেছি। তারা নাগরিক। আবার নতুন করে কেন তাদের নাগরিকত্ব-এর কথা বলে তাদের অপমান করা হচ্ছে?”

বাংলাতেই গণতন্ত্র রয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কী হচ্ছে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে কত মানুষ মরেছে। লখনউতে আমাদের প্রতিনিধিদের নামতে দেয়নি। কিন্তু এখানে মিছিল করে, জ্ঞান দিয়ে চলে যাচ্ছে। আমরা আটকায়নি। তাহলে কোথায় গণতন্ত্র আছে, সেটা সবাই দেখছে।”

তিনি আরও বলেন, “স্বামীজীর বাড়ি, নিবেদিতার বাড়ি আমরা সংস্কার করেছি। মায়ের বাড়ি থেকে সব করেছি আমরা। তারাপীঠ আমরা করেছি। কালীঘাট স্কাই ওয়াক আমরা করবো। দক্ষিণেশ্বর আমরা করে দিয়েছি। এগুলি আমাদের ঐতিহ্য। গঙ্গাসাগর করেছি। যান বিজেপির নেতারা দেখে আসুন।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...