Friday, May 1, 2026

CAA নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউডের এই সুপারস্টার

Date:

Share post:

কেন্দ্রের নয়া সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউড তারকা সইফ আলি খান। তাঁর কথায়, পরিস্থিতি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। যত তাড়াতাড়ি এই বিতর্কের অবসান হয়, ততই ভালো। ফারহান আখতার, পরিণীতি চোপড়া, রিচা চাড্ডা, মহম্মদ জিশান আয়ুব, অনুরাগ কাশ্যপ, শাবানা আজমি, জাভেদ আখতার, হৃতিক রোশনরা CAA নিয়ে আগেই নিজেদের ক্ষোভ প্রকাশ করলেও বা অবস্থান স্পষ্ট করলেও সইফ এতদিন এই বিতর্কে চুপ ছিলেন।

এবার সইফ বলেন, ‘এমন অনেক বিষয় রয়েছে, যা আমাদের উদ্বেগের কারণ। পরিস্থিতির উপর নজর রয়েছে। যত তাড়াতাড়ি এই বিতর্কের অবসান হয়, ততই মঙ্গল।’

বলিউডের অনেক প্রথম সারির তারকাই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মুখ না খেলায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে সইফের বক্তব্য হল, ‘কোনও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার সকলের রয়েছে। আবার প্রতিবাদে সরব না হওয়ার অধিকারও রয়েছে। প্রতিবাদে নামার আগে বাস্তব পরিস্থিতি জেনেবুঝে নেওয়া উচিত। যাতে একটি বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে লক্ষ্যচ্যুতি না ঘটে।’

সইফ আরও বজানিয়েছেন, ‘নাগরিকত্ব আইন নিয়ে বিভিন্ন মিডিয়ায় যা প্রকাশিত হচ্ছে, তা পড়ছি। গোটা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।’

Related articles

সুপ্রিম-নির্দেশের পরেও এত দেরি! অবশেষে EPF-র ন্যূনতম পেনশন

২০২২ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল বেতনের হিসাবে বাড়াতে হবে ন্যূনতম এপিএফ (EPF) পেনশন। চার বছর...

ভয় পাচ্ছেন মোদি! ‘মাতৃভূমি’ মুক্তি পিছতেই কেন্দ্রকে তোপ ইউটিউবার ধ্রুবর!

ফের পিছিয়ে গেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'মাতৃভূমি'র মুক্তির দিনক্ষণ। ছবিতে গালওয়ান প্রসঙ্গ ও চিন বিরোধী...

মৃত্যুতেও সন্তান আঁকড়ে মা! মধ্যপ্রদেশের নৌকাডুবির উদ্ধারকাজে চোখ ভিজল উদ্ধারকারীদের

এমন দৃশ্য যে মনের ভিতর থেকে কেঁপে গেল। মহিলার মৃতদেহ টানতেই সেটা আসতে চাইছে না। তারপর দেখলাম তাঁর...

পনেরো দিনের মধ্যে দিতে হবে ১০ হাজার! হজযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কেন্দ্রের

হজে অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে (Hajj pilgrims) অতিরিক্ত ১০ হাজার টাকা জমা করা নির্দেশ কেন্দ্রের (Govt of India)। সংখ্যালঘু...