Tuesday, March 17, 2026

বেকায়দায় পড়ে ‘উল্টো’ পোস্ট ভোগলের

Date:

Share post:

বেকায়দায় পড়ে স্যোশাল মিডিয়ায় নিজের পোস্টের থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। সিএএ ও এনআরসি নিয়ে সারাদেশের সঙ্গে সরব হয়েছেন বিখ্যাত ব্যাক্তিরাও। কেউ পক্ষে, কেউ বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় বা রাস্তায় নেমে মতামত জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন ধারাভাষ্যকার হর্ষও। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীদের তীব্র সমালোচনা করেন তিনি। এর জেরে তাঁকে রীতিমতো কোণঠাসা করেন নেটিজেনরা। এরপরেই ড্যামেজ কন্ট্রোলে নেমে বড়দিনে নতুন পোস্ট করলেন এই ক্রিকেট বিশেষজ্ঞ। তিনি বলেন, ভারত ভাঙার নয়। তরুণদের উদ্যোমে ভরা দেশ। তাঁর মতে, প্রতিষ্ঠান বিরোধিতা করাই যায়। তবে, সেটা সংযত উপায়ে করার পক্ষে মত দিয়েছেন ভোগলে। দেশের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধেও প্রশ্ন তুলেছেন তিনি। এই পোস্টে এখন লাইকের বন্যা। অনেকে ভোগলের এই পোস্ট শেয়ারও করেছেন।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...