Wednesday, June 24, 2026

কেন্দ্রের স্বীকৃতি, এইডস প্রতিরোধে দেশের সেরা পশ্চিমবঙ্গ

Date:

Share post:

আবার বাংলার মাথায় সেরার শিরোপা। এইডস চিকিৎসায় ২০১৭-১৮ সালে দেশের সেরা স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সংস্থা ন্যাকো এই স্বীকৃতি দিয়েছে রাজ্যকে। ট্যুইটারে এই সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ১ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ট্যুইটারে লিখেছিলেন, বাবা মায়ের শরীর থেকে সন্তানের শরীরে এইডস সংবহন রোধে দেশের সেরা পশ্চিমবঙ্গ। ২০১৭-১৮ সালে দেশের মধ্যে বাংলাকে সেরার শিরোপা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের এই প্রকল্পের আওতায় এসেছেন ১৬.৫ লক্ষ অন্তঃসত্ত্বা মহিলা। যা একটি মাইলফলক বলে দাবি মুখ্যমন্ত্রীর।

আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ২০০৭ সালে একটি গণনা হয়েছিল। সেই গণনায় দেখা যাচ্ছে বিশ্বজুড়ে এইডস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩কোটি ৩০লক্ষ মানুষ। এই ১২ বছরে সংখ্যা ৫ কোটিতে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীদের ধারণা, এইডস ভাইরাস ঊনবিংশ শতকের শেষ ভাগে বা বিংশ শতকের শুরুর দিকে পশ্চিম-মধ্য আফ্রিকা থেকে এসেছিল। ১৯৮১সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এইডস প্রতিরোধ সংস্থা তৈরি হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগ ছোঁয়াচে নয়। দেহ জাতি তরল ক্ষরণে এইচআইভি নিষ্কৃত হয়।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...