Thursday, May 14, 2026

যাবেন না’কি ‘মোদি ঠাকুর’-এর মন্দিরে ?

Date:

Share post:

রাম মন্দির হোক বা না-হোক, ঢাক- ঢোল পিটিয়ে চালু হয়ে গিয়েছে নরেন্দ্র মোদির মন্দির৷ বিস্মিত হবেন না, মোদি- মন্দির দেখতে চাইলে অথবা সেই মন্দিরে পুজো দিতে চাইলে আপনাকে যেতে হবে তামিলনাড়ু’র তিরুচি জেলার ইরাকুদি গ্রামে৷ ওখানকার বাসিন্দা শঙ্কর নামে এক কৃষক এ মাসের 18 তারিখে “শুভ- দ্বারোদঘাটন” করেছেন এই মন্দিরের৷ মন্দির লম্বা ও চওড়া 8ফুট x 8ফুট ৷ উচ্চতা মোটামুটি 12 ফুট৷ মোদি’র একনিষ্ঠ ভক্তরা 1.2 লক্ষ টাকা খরচ করে মন্দিরটি বানিয়েছেন৷ বেশিরভাগ খরচ করেছেন ওই শঙ্কর৷ মোদির মূর্তি স্থাপন করা হয়েছে৷ চশমা পরিহিত “মোদি ঠাকুর”-এর দু’পাশে পিতলের প্রদীপ৷ রোজ পুজো হয়৷ সন্ধ্যাবেলায় আরতিও হয় রোজ৷ মোদির মতোই পাকা চুল এবং দাড়ি আছে মূর্তিরও৷ কপালে সিঁদুর এবং চন্দনের ফোঁটা৷ সামনে ধুনুচি জ্বালানো সর্বক্ষণ৷ ওই মোদি-ঠাকুরের কাছে মানত করতে পারেন ইচ্ছা হলে, তেমন “ধর্মীয়” প্রক্রিয়ারও সুবন্দোবস্ত আছেন৷ তো, সবই জেনে গেলেন, এবার একবার ঘুরে আসতেই পারেন ‘মোদি ঠাকুর’-এর মন্দির থেকে৷ ইচ্ছা হলে মানত-টানতও করতে পারেন৷

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...