Monday, March 16, 2026

মালালাই দশকের জনপ্রিয় তরুণী, বলল রাষ্ট্রসংঘ

Date:

Share post:

নোবেলজয়ী মালালা ইউসুফাজিকেই দশকের জনপ্রিয় তরুণী বলল রাষ্ট্রসংঘ। মূলত মহিলা শিক্ষা প্রসারে তার ভূমিকার জন্যই এই স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ।

পাকিস্তানের থাকাকালীন ১৩বছর বয়সে জঙ্গিদের গুলিতে ছারখার করেছিল মালালার শরীর। কেন সে স্কুলে যায়? সেই অপরাধেই তাকে গুলি করা হয়। তারপর প্রায় টানা দেড় মাস ধরে জীবনযুদ্ধ চলে মালালার। শেষ পর্যন্ত অসমসাহসীর জয় হয়। শুরু হয় তার পড়াশোনা এবং পথ চলতে চলতে নোবেল শান্তি পুরস্কার। ৯ বছর পেরিয়ে এখন তরুণী ২২। রাষ্ট্রসঙ্ঘের শান্তির দূত। প্যালেস্টাইন থেকে শুরু করে ইজরায়েল, পাকিস্তান কিংবা নারী শিক্ষা সব বিষয়েই মালালা কঠিন-কঠোর যুক্তিতে প্রতিবাদ জানান। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরেও স্পষ্ট ভাষায় নোবেলজয়ী তরুণী বলেছিলেন, কাশ্মীরকে বন্দুকের ডগায় রেখে সম্ভন নয় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...