Thursday, May 14, 2026

10 ঘণ্টা পার, তিনবার ডুবুরি নামিয়েও এখনও উদ্ধার করা গেল না বাঁশদ্রোণির যুবককে!

Date:

Share post:

স্নান করতে গিয়ে আচমকাই পড়ে গিয়েছিলেন পাতকুয়োয়। কিন্তু শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত তিনবার ডুবুরি নামিয়েও সেখান থেকে উদ্ধার করা যায়নি বছর তিরিশের যুবক বাপি সরকারকে। রাত দুটোতেও উদ্ধারকাজ চলছে।
পুলিশ জানিয়েছে , রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা বাপি স্নান করতে গিয়ে আচমকাই পাতকুয়োয় পড়ে যান। দুপুর সাড়ে তিনটে থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। তিন বার নামানো হয়েছে ডুবুরিও। কিন্তু এ দিন মধ্যারাত পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলে গিয়েছিলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস।
ওই পাতকুয়োর মধ্যে বার বার জলস্তর বেড়ে যাওয়ার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , পাতকুয়োর জল পাম্প ব্যবহার করে কমানোর চেষ্টা হচ্ছে। জল কিছু ক্ষণের জন্যে কমলেও, ফের বেড়ে যাচ্ছে। সে কারণে ওই যুবককে উদ্ধার করা যাচ্ছে না।পুলিশ জানিয়েছে, বাঁশদ্রোণির সোনালি পার্কের বাসিন্দা বাপি মৃগী রোগে আক্রান্ত।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...