Tuesday, March 3, 2026

বাসন্তীতে খুন যুব তৃণমূল নেতা, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

Date:

Share post:

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুব তৃণমূল নেতার। বাসন্তীর আমঝাড়ার তিতকুমারে নিজের চায়ের দোকানে বসে ছিলেন যুব তৃণমূল নেতা রহিম শেখ। সঙ্গে তাঁর কয়েকজন অনুগামীও ছিলেন। অভিযোগ, তৃণমূল নেতা বাবলু গায়েন ও তাঁর অনুগামীরা গিয়ে দোকান লক্ষ্য করে বোমা, গুলি ছোড়ে। রহিম শেখকে লক্ষ্য করেও গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুব তৃণমূল নেতার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুব তৃণমূল কর্মী। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। রহিম শেখের দেহ ক্যানিং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বাসন্তী থানার পুলিশ বাহিনী। অভিযুক্ত বাবলু গায়েনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।

spot_img

Related articles

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...