Sunday, June 7, 2026

8 জানুয়ারির বনধ নিয়ে ফাঁপড়ে তৃণমূল

Date:

Share post:

 

তৃণমূল সাম্প্রতিক অতীতে বনধের বিরোধী। বাংলায় তারা বনধ হতে দেয় না। কিন্তু 8 জানুয়ারির ভারত বনধ নিয়ে তৃণমূল বিপাকে। কারণ বহু বাম দল, সংগঠন, কংগ্রেস এই বনধ ডেকেছে কেন্দ্রের বিরুদ্ধে। অন্য দাবি তো ছিলই। এন আর সি বিরোধিতা এখন নতুন মাত্রা যোগ করেছে। এই অবস্থায় তৃণমূল বনধের সরাসরি বিরোধিতা করলে ভুল বার্তা যাবে। আবার সমর্থন করলে নীতি থেকে সরতে হবে। নবান্ন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কী নীতি নেয় সেটাও দেখার। তৃণমূলের নেতা ও কর্মীরা মনে করছেন এবার বনধের প্রত্যক্ষ বিরোধিতা করার পরিবেশ নেই। তাহলে বাম ও কং বলবে তৃণমূল নরম। সংখ্যালঘুরাও ভুল বুঝতে পারে। ফলে বনধ নিয়ে অবস্থান ঠিক করতে গভীরভাবে ভাবছেন তৃণমূল নেতৃত্ব। কং ও বাম নেতারা চান তৃণমূল বনধের বিরোধিতা করুক। তাহলে তাঁরা কিছুটা রাজনৈতিক সুবিধে নেওয়ার চেষ্টা করবেন। বিজেপিও তাকিয়ে তৃণমূলের দিকে। কারণ তৃণমূল বনধ সমর্থন করলে বাংলায় সর্বাত্মক বনধ নিশ্চিত।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...