Wednesday, May 13, 2026

ঘন কুয়াশায় মোড়া দিল্লিতে খালে গাড়ি পড়ে মৃত ছয়, থমকে বিমান-ট্রেন চলাচল

Date:

Share post:

একদিকে হাড় কাঁপানো ঠাণ্ডা অন্যদিকে কুয়াশা, এই দুইয়ে মিলে বিপর্যস্ত দিল্লির আবহাওয়া। যার জেরে ঘন কুয়াশা ভেদ করে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করলেও ঘটল দুর্ঘটনা । কুয়াশায় গাড়ি খালে পড়ে মৃত ৬। ব্যাহত হচ্ছে বিমান-ট্রেন চলাচল।
গ্রেটার নয়ডা এলাকায় এই দুর্ঘটনাা ঘটে । মৃত ছ’জনের মধ্যে দুই নাবালক আছে । আহত আরও পাঁচ জনের চিকিৎসা চলছে হাসপাতালে।
বহু ট্রেন দেরিতে চলছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরেও উড়ান চলাচলে ব্যাহত।
রবিবার রাত থেকেই গভীর কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় দিল্লি ও লাগোয়া শহরগুলি। ভোর থেকে সেই কুয়াশা আরও বাড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজধানীর রাস্তায় দৃশ্যমানতা ৫০ মিটারেরও কম ছিল সকালের দিকে। রাস্তায় যানবাহনের গতি ছিল অত্যন্ত ধীর। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে , কুয়াশার জেরে লোকাল ও এক্সপ্রেস মিলিয়ে অন্তত ৩০টি ট্রেন দেরিতে চলছে।
দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান পরিষেবা সংস্থাগুলির পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার জন্য বিমান ওঠানামায় দেরি হচ্ছে। এখনও পর্যন্ত তিনটি বিমানকে ঘুরিয়ে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে।

Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...