Tuesday, June 23, 2026

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

Date:

Share post:

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে বার্ধক্য ভাতা (old age pension) বেড়ে দ্বিগুণ হয়েছে চলেছে। বর্তমানে মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা (allowance) পান প্রবীণ নাগরিকরা। এবার তা বেড়ে ২,০০০ টাকা হতে চলেছে।

পাশাপাশি বাড়ছে বিধবা ভাতা (widow pension) এবং বিশেষভাবে সক্ষমদের ভাতাও। তা বাড়িয়ে মাসে দু’হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নেতৃত্বাধীন সরকার। এদিকে জুন মাসে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে এরাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে ৩ হাজার টাকা।

এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর পথে বিজেপি সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

এদিকে, অন্নপূর্ণার ভাণ্ডার (Annapurna Bhander) প্রকল্পের আবেদন করা যাবে অনলাইনেই। তৈরি হচ্ছে পোর্টাল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য পোর্টাল তৈরি হয়েছিল। কিন্তু তা চালু হয়নি।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...