নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র কেনাবেচার মত বিস্ফোরক তথ্য। পরীক্ষার এক সপ্তাহের আগেই হরিয়ানার গুরুগ্রামের এক চিকিৎসকের কাছ থেকে প্রশ্নপত্র কেনা হয়েছিল এমনই সব গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই রাজস্থানের (Rajasthan) দুই ভাইকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। তদন্তকারীদের দাবি, নিট পরীক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি সুসংগঠিত চক্র, যার জাল ছড়িয়ে ছিল একাধিক রাজ্যে।
Sponsored

গত ২৬ এপ্রিল গুরুগ্রামের ওই চিকিৎসকের সঙ্গে এক দালালের মাধ্যমে যোগাযোগ করেন রাজস্থানের জামওয়া রামগড়ের (Jamwa Ramgarh) বাসিন্দা মাঙ্গিলাল (Mangilal) ও দীনেশ বিওয়াল (Dinesh Biwal)। অভিযোগ, ৩০ লক্ষ টাকার বিনিময়ে তাঁরা প্রশ্নপত্র কেনেন। ধৃতদের মধ্যে এক জনের ছেলে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। তদন্তকারীদের অনুমান, সেই সূত্রেই প্রথমে প্রশ্নপত্র হাতবদল হয়। পরে রাজস্থানের বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে সেই প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হয়। আরও পড়ুন: আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা
তদন্তে আরও উঠে এসেছে সীকরের এক কাউন্সেলিং এজেন্ট রাকেশকুমার মান্দাওয়ারিয়ার (Rakesh Kumar Mandawaria) নাম। অভিযোগ, তিনি প্রশ্নপত্র পেয়ে তা বিভিন্ন কোচিং সেন্টার এবং পরীক্ষার্থীদের মধ্যে বিলি করেছিলেন। এমনকি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমেও প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। একটি উদ্ধার হওয়া মেসেজে পরীক্ষার আগের দিন প্রশ্ন বিলি করার কথাও উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই দেহরাদুন (Dehradun) থেকে রাকেশকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রায় ৭০০ পড়ুয়ার কাছে প্রশ্ন পৌঁছে দেওয়া হয়েছিল তাঁর মাধ্যমে। হরিয়ানা থেকেও আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গত ৩ মে ছিল নিট-ইউজি পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে জল্পনা শুরু হয়। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই পুনরায় পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হবে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
