Site Logo

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

EBBS Desk·
আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে কেন্দ্র সরকার। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX)। এপ্রিল মাস থেকে সোনার দাম একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকলেও, সরকারের এই নয়া নীতির ফলে সেই স্থিতাবস্থায় ইতি পড়েছে। গত কয়েক মাসে সোনার দামে ছোটখাটো পতন দেখা গেলেও, সামগ্রিক বিচারে দাম ছিল ঊর্ধ্বমুখী। বর্তমান পরিস্থিতিতে সোনার বাজারদর দেড় লক্ষ টাকার মাইলফলকের আশেপাশে ঘোরাফেরা করছে। আরও পড়ুন: জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

Sponsored

Sranchi In Article

বিশ্ববাজারে পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং আমেরিকার মুদ্রাস্ফীতির জেরে সুদের হার কমার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু ভারতীয় বাজারে এর প্রভাব ছিল ভিন্ন। আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ৫ জুনের গোল্ড কন্ট্রাক্টের দাম ১০ গ্রাম প্রতি ১,৬২,৬৪৮ টাকায় পৌঁছেছে। বর্তমানে ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৬১,৪১০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক বা গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১,৪৭,৯৫৯ টাকায় (কর ছাড়া)। অন্যদিকে রুপোর দামও আকাশছোঁয়া। দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২,৯৬,৫৭০ টাকায়।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →