Sunday, May 17, 2026

মা-বাবার জন্মতারিখ, জন্মস্থান না জানলেই এনপিআর থেকে বাদ?

Date:

Share post:

মা-বাবার জন্মতারিখ ও জন্মস্থান না জানলেই এনপিআর থেকে বাদ পড়তে হতে পারে আপনাকেও। ২০২০-তে জাতীয় জনসংখ্যা রেজিস্টার করেতে গেলে জমা দিতে হবে মা, বাবার জন্মতারিখ ও জন্মস্থানের নথিপত্রও! না হলে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) থেকে বাদ পড়ে যেতেও পারে আমার, আপনার নাম। ১০ বছর আগে অর্থাৎ ২০১০-এ এনপিআর-এ নাম নথিভুক্ত করানোর জন্য এই সবের প্রয়োজন হয়নি।

২০২০-তে নাম নথিভুক্ত করাতে বেশ কিছু বিষয় বাধ্যতামূলক। যার মধ্যে রয়েছে আধার কার্ডের নম্বর। এ ছাড়াও মোবাইল ফোনের নম্বর, মা ও বাবার জন্মতারিখ, জন্মস্থান, আগের বাড়ির ঠিকানা, ভারতীয় পাসপোর্টের নম্বর (যদি থাকে তাহলে), ভোটার আইডি কার্ড ও ‘প্যান’ কার্ডের নম্বর। এবং জানাতে হবে গাড়ির লাইসেন্সের নম্বরও (থাকলে)। ২০১০-এ এনপিআর-এ নাম নথিভুক্ত করানোর জন্য মা ও বাবার নাম আলাদা ভাবে জানাতে হত। কিন্তু এ বার মা বা বাবা যে কোনও এক জনের নাম জানালেই হবে। বিবাহিত হলে মা বা বাবার নাম না জানিয়ে শুধু স্বামী বা স্ত্রীর নাম জানালেও চলবে।

জাতীয় জনসংখ্যা রেজিস্টার : ২০২০-তে কী কী লাগবে
১) নাম
২) পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক
৩) পুরুষ/ মহিলা
৪) জন্মতারিখ (সাল-সহ)
৫) বিবাহিত/অবিবাহিত
৬) শিক্ষাগত যোগ্যতা
৭) পেশা/অন্যান্য কাজকর্ম
৮) বাবা/মা/স্বামী/স্ত্রীর নাম
৯) জন্মস্থান
১০) যেখানে আছেন তার ঠিকানা
১১) সেখানে কতদিন ধরে আছেন
১২) জাতি
১৩) স্থায়ী ঠিকানা
১৪) আধার কার্ডের নম্বর(ন্তুন,বাধ্যতামূলক)
১৫) মোবাইল ফোনের নম্বর(নতুন)
১৬) মা, বাবার জন্মতারিখ ও জন্মস্থান (নতুন)
১৭) আগের বাড়ির ঠিকানা (নতুন)
১৮) ভারতের পাসপোর্টের নম্বর (নতুন, যদি থাকে)
১৯) ভোটার আইডি কার্ডের নম্বর (নতুন)
২০) ‘প্যান’ কার্ডের নম্বর (নতুন)
২১) গাড়ির লাইসেন্স নম্বর (নতুন)

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...