Saturday, May 30, 2026

সদগুরুকে সিএএ-র প্রচারে নামিয়ে মুখ পোড়ালেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রী সদগুরুর শরণাপন্ন। কিন্তু সেই সদগুরু নরেন্দ্র মোদিকে পথে বসিয়ে বলে দিলেন, ‘আমি নয়া নাগরিকত্ব আইন পুরোটা পড়িনি।’

বিজেপি নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রী নিজে ট্যুইটারে সিএএ নিয়ে প্রচারে নেমেছেন। কিন্তু সেটাও তাঁর যথেষ্ট মনে হয়নি। তাই তারমধ্যে ধর্মের ছোঁওয়া লাগাতে সদগুরু জগগি বাসুদেবের একটি ভিডিও ট্যুইট করেন। সঙ্গে লেখেন, সদগুরু সিএএ বিষয়টি জলের মতো ব্যাখ্যা করেছেন। আপনারা শুনুন। ভিডিওয় দেখা যাচ্ছে সদগুরু প্রায় মিনিট কুড়ি সিএএ কতো ভাল তা বলতে থাকেন। যদিও প্রথমেই তিনি বলেন, আমি কিন্তু পুরো আইন পড়িনি! এ নিয়ে যা লেখালেখি হচ্ছে তা পড়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই তিনি পড়ুয়াদের এক হাত নিয়ে তাদের খনি শ্রমিকের মতো আচরণ করে পাথর ছুড়ছে। প্রতিক্রিয়া এতোটা হবে জানলে সরকার আরও পুলিশ নামাত!

আর এ নিয়ে বিরোধীরা সুযোগ পেয়েছে মোদিকে আক্রমণ করার। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, পড়ুয়ারা শিক্ষিত, পড়েছে, তাই বিরোধিতা করছে। সীতারাম ইয়েচুরি বলেন, ধর্মীয় গুরুকে নামিয়ে আসলে মোদি ফাঁপড়ে পড়েছেন বুঝিয়ে দিলেন। নোটবন্দি নিয়ে বিরোধী আওয়াজ রুখতে বলিউডকে নামিয়েছিলেন। এবার তারাও নামতে নারাজ। এবার যে ধর্মীয় গুরুকে নামালেন, তিনি নিজেই বলছেন আইনটি পড়িনি। তবু সমালোচনা করছেন! আসলে সব স্ক্রিপ্টেড। আর সেখানে ভুল হয়ে গিয়ে মুখ পুড়েছে প্রধানমন্ত্রীর। ডিএমকে নেতা স্ট্যালিও একই সুরে কথা বলেছেন। মোদির সদগুরুর স্ক্রিপ্ট টোট্যালি ফ্লপ, বলছেন শরদ পাওয়ারও।

আরও পড়ুন-‘গেরুয়া’ মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা গান্ধীকে শাস্তি দেওয়ার হুমকি যোগী আদিত্যনাথের

 

Related articles

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...

পেট্রোল-ডিজেলের পর বিদ্যুৎ! সারচার্জের নামে যোগীরাজ্যে ১০ শতাংশ বাড়ছে মাশুল

একের পর এক মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা...

দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের

বেলেঘাটায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...