Friday, May 8, 2026

রাজ্যকে এড়িয়ে অনলাইন সিএএ?

Date:

Share post:

এবার ঘুরপথে নাগরিকত্ব আইন চালু করতে পারে কেন্দ্র। প্রয়োজনে রাজ্য সরকারের কোনও পরিকাঠামো ব্যবহার না করে, অনলাইনে চালু করা হতে পারে পুরো প্রক্রিয়া। স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের দাবি, এভাবে অনলাইনে প্রক্রিয়া সম্পন্ন হলে, রাজ্যের আপত্তিতে কোনও অসুবিধা হবে না। কেন্দ্র যেহেতু রাজ্য সরকারের পরিকাঠামো ব্যবহারই করছে না, তাই রাজ্যের হস্তক্ষেপ করারও কোনও সুযোগ থাকছে না।রাজ্যগুলির এত আপত্তি সত্ত্বেও দমে যায়নি কেন্দ্র। এই আইন বাতিলের কোনও প্রশ্নই নেই, আগেই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি ছিল, সংবিধান অনুযায়ী নাগরিকত্ব সম্পর্কিত কোনও আইন পাশ হলে, তা কোনওভাবেই আটকে দিতে পারে না রাজ্য সরকার। কিন্তু আইন যাই বলুক, রাজ্য সরকারের পরিকাঠামো ব্যবহার না করে, এত বড় প্রক্রিয়া সম্পূর্ণ করা একপ্রকার অসম্ভব।

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...