Friday, May 15, 2026

সাইরাসের পুনর্বহালকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে টাটা সন্স

Date:

Share post:

টাটা সন্সের এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদে সাইরাস মিস্ত্রির পুনর্নিয়োগকে ঠেকাতে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ টাটারা। কোম্পানি ল ট্রাইবুনালের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে টাটা সন্স। সাইরাসের পুনর্বহালের উপর স্থগিতাদেশ চেয়ে ট্রাইবুনালের নির্দেশ খারিজের দাবিতে মামলা করেছে টাটা গ্রুপ। প্রসঙ্গত, সাপুরজি পালানজি গোষ্ঠীর কর্ণধারের পুত্র সাইরাস মিস্ত্রিকে আচমকা টাটা সন্সের শীর্ষ পদ থেকে অপসারিত করেন রতন টাটা। তাকে চ্যালেঞ্জ করে কোম্পানি ল ট্রাইবুনালে যান সাইরাস। তিন বছর বাদে সম্প্রতি অপসারণের সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও একতরফা জানিয়ে সাইরাসকে টাটা সন্সের পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ট্রাইবুনাল।

আরও পড়ুন-সরকারি অনুষ্ঠানে রাজ্যে আসছেন মোদি

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...