Saturday, May 30, 2026

সাগরমেলার প্রস্তুতি ঘুরে দেখলেন দমকল মন্ত্রী

Date:

Share post:

সামনেই গঙ্গাসাগর মেলা। এবার এই মেলায় রেকর্ড ভিড় হবে বলে মনে করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের সমাগম হবে মেলায়। তাই আগে থেকেই তৎপর প্রশাসন। এখন থেকেই পালা করে মেলার প্রস্তুতি পর্যবেক্ষণে যাচ্ছে রাজ্যের মন্ত্রীরা।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায় গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন প্রথমে কপিলমুনির মন্দিরে পুজো দেন তিনি। এরপর বিভাগীয় আধিকারিক, পুলিশ এবং বিধায়কের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে জানানো হয়, নিরাপত্তার জন্য সাগরে আগুন জ্বালানো যাবে না। যারা আগুন জ্বালাবেন তাঁদেরকে জরিমানা করা হবে। প্রয়োজনে মামলাও দেওয়া হতে পারে। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দমকল বিভাগের কর্মীরা ওই এলাকায় নজরদারি চালাবেন। ঘন্টায় ঘন্টায় চলবে এই নজরদারি।

আরও পড়ুন-ছাড় প্রত্যাহার: তৃণমূল বিধায়ক খুনের মামলায় চাপে মুকুল

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...