Saturday, March 14, 2026

উপমহাদেশে অশনি সংকেত, আমেরিকা, ইরান দুপক্ষকেই সংযত থাকার আর্জি ভারতের

Date:

Share post:

মার্কিন সেনার এয়ারস্ট্রাইকে বাগদাদ সফররত ইরানের শীর্ষস্থানীয় নেতা ও সেনাপ্রধান কাসেম সুলেইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে এখন ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কাসেম হত্যার বদলা ভয়ংকরভাবে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খোমেয়নি। অন্যদিকে ইরানকে ছাড়া হবে না বলে হুংকার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উত্তেজনার আবহে এবার আমেরিকা ও ইরান দুই পক্ষকেই সংযত থাকার আর্জি জানিয়েছে ভারত।

ভারতের বিদেশ দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে গোটা বিশ্ব উদ্বিগ্ন। উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সেজন্য দুই দেশের কাছেই আবেদন জানাচ্ছে ভারত। দুপক্ষেরই উচিত সংযত থাকা ও শান্তির পক্ষে পদক্ষেপ নেওয়া।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...