Wednesday, June 24, 2026

বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদীচর ধ্বংস করে ধর্মের নামে এসব কী !

Date:

Share post:

বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর চরে বিশাল আকৃতির অস্থায়ী কাঠামো নির্মাণ করে আগামী ১২ই জানুয়ারী,২০২০ হতে চলেছে অনুকূল চন্দ্রের “উৎচেতনী মহোৎসব”। এই উৎসবে দুই লক্ষাধিক শিষ্যের আগমন ঘটবে। তাদের থাকার ব্যবস্থাও ওই নদীর চরে করা হয়েছে। নদীর চর কে ইতিমধ্যেই সমতল ভূমিতে পরিণত করা হয়েছে।শুধু তাই নয়, যাতায়াতের জন্য মোরাম ও পাথর দিয়ে রাস্তা প্রস্তুত করা হয়েছে।

বিতর্ক এখানেই। এভাবে নদীর স্বাভাবিক গতিপথ কে ধ্বংস করে কোনো ধর্মীয় কর্মকান্ড করা যায় কি ? যদি না যায় তাহলে প্রশাসনের চোখের সামনে এত বড় মাপের অনৈতিক কর্মকান্ড হচ্ছে কী ভাবে? এর বিরুদ্ধে পথে নেমেছে বিজ্ঞানমঞ্চ সহ ১৬ টির বেশী সংগঠন। দাবী একটাই, এইভাবে নদীর ভূমিরূপ পরিবর্তন করে কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না। এই মর্মে ইতিমধ্যেই জমায়েত হয়েছে, মিছিল হয়েছে, সাধারণ মানুষ কে সচেতন করার প্রয়াসে এগিয়ে এসেছে অনেকগুলি সংগঠন। কিন্তু কাজ বন্ধ তো হয় নি, বরং জোরকদমে উৎসবের প্রস্তুতি চলছে। তাই গতকাল জেলা শাসকের দফতরের সামনে অবস্থান কর্মসূচী গ্রহণ করা হয়। এই অবস্থান কর্মসূচী তে প্রায় ২০ টি সংগঠন অংশ গ্রহন করে। অনেক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদে অংশ নেন। পরে জেলাশাসক সংগঠন গুলির নেতৃবর্গের সঙ্গে আলোচনায় বসেন। তিনি এই বিষয়ে আইনি সাহায্য নিতে বলেন। ইতিমধ্যে যদিও সংগঠনের পক্ষ থেকে গ্রীন ট্রাইবুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার , সমবেত এই প্রতিবাদে এরকম এক প্রকৃতি-বিরুদ্ধ কর্মকান্ড কে থামিয়ে দেওয়া যায় কি না!

আরও পড়ুন-ইরানের আকাশসীমায় ভারতীয় নিষেধাজ্ঞা, আমেরিকাকে চরম হুমকি ইরানের

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...