Wednesday, June 3, 2026

সিএএ নিয়ে এ কী বললেন বিরাট!

Date:

Share post:

সিএএ ও এনআরসি নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত দেশ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পথে নেমেছেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ। সিএএ-র পক্ষে-বিপক্ষে মত প্রকাশ করেছেন সেলিব্রিটিরাও। তবে, এনিয়ে অদ্ভুত মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অসমে সাংবাদিক বৈঠকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে বিরাটকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই। তাই এনিয়ে তিনি কোনও মন্তব্যও করবেন না।

রবিবার, ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অসমে। সেই কারণে সেখানে রয়েছেন কোহলি। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ক্রিকেটের পাশাপাশি সিএএ নিয়ে প্রশ্ন করা হয় ভারত অধিনায়ককে। তিনি বলেন, “এই বিষয়ে কিছু না জেনে কোনও রকমের মন্তব্য করতে আমি রাজি নই। আমার এই বিষয়ে সব তথ্য জানতে হবে। তারপরেই আমি কিছু বলতে পারব।”
সিএএ ও এনআরসি-র বিরোধিতায় আগুন জ্বলেছে অসমে। পুলিশ-জনতা খন্ডযুদ্ধে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। এর জেরে গুয়াহাটিতে আইএসএলের ম্যাচ বাতিলও হয়েছে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও দোলাচল ছিল। কিন্তু কড়া নিরাপত্তায় রাখা হয়েছে কোহলিদের। কিন্তু তারপরেও কোহলির এই মন্তব্য ঘিরে হতবাক নেটিজেনরা।

আরও পড়ুন-ইরানের আকাশসীমায় ভারতীয় নিষেধাজ্ঞা, আমেরিকাকে চরম হুমকি ইরানের

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...