Tuesday, May 19, 2026

কেমন যাবে ১৭ মার্চ, মঙ্গলবার

Date:

Share post:

 

(জানাচ্ছেন রাজজ্যোতিষ অনিমেষ শাস্ত্রী)

মেষ:  কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধার আশঙ্কা আছে।

বৃষ: অন্যের বুদ্ধিতে আজ আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। 

মিথুন: কোনও গোপন রোগের জন্য খরচ। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিয়ের খবরে আনন্দের উদয়। 

কর্কট:  আজ কর্মক্ষেত্রে খুব সাবধানে চলবেন, নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দেবেন না। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে সেরে ফেলুন। 

সিংহ: বাড়িতে অনেক আত্মীয় নিয়ে কোলাহল। বাড়ি সাজানোর জন্য খরচ বাড়তে পারে। অফিসে উন্নতির যোগ রয়েছে। প্রিয় জনের ব্যবহারে মানসিক কষ্ট বাড়বে। পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা থাকলেও পরে তা কেটে যাবে।

কন্যা: অনেক দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা আজ সার্থক হতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়ার বিশেষ প্রয়োজন। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। 

তুলা: অতীত কোনও সংস্কার আজ পিছুটান বাড়াতে পারে। রাজনীতিকদের একটু বিপদ আসতে পারে। শিল্পীদের জন্য ভাল কোনও খবর আসতে পারে আজ। স্ত্রীকে নিয়ে সংশয় থাকবে।

বৃশ্চিক: কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। গুরু জনের কথা না শোনার জন্য বিপদ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য বিরহ বাড়তে পারে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে আলোচনা। কোনও ভাল কাজ আজ পণ্ড হতে পারে।

ধনু: সকালের দিকে প্রেম নিয়ে কোনও বাজে কথা শোনার জন্য মানসিক কষ্ট পাবেন। ব্যবসায় খুব ভাল ফল পাবেন। শরীরের কোনও অংশে ক্ষত বাড়তে পারে। আইনি কোনও কাজের জন্য আজ দিনটি ভাল নয়।

মকর: আজ আপনার উপর কেউ অন্যায় আচরণ করতে পারে। কোনও কিছু থেকে বাড়তি আয় হতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। পড়াশোনার জন্য ভাল সময়।

কুম্ভ: আজ আপনার মিথ্যা অপবাদ আস্তে পারে। কোনও শত্রুর জন্য কোনও ভাল কাজ আজ আটকে যেতে পারে। প্রেমে মান বাড়তে পারে। কোথাও বেড়াতে গিয়ে সমস্যা বাড়তে পারে। বাড়তি খরচের জন্য আর্থিক চাপ থাকবে। 

মীন: আজ বিপদের আশঙ্কা আছে, একটু সাবধানে থাকুন। সংসারের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। 

 

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...