Thursday, February 5, 2026

পানশালায় গিয়ে লোক পিটিয়ে ফের খবরে অনুপম হাজরা

Date:

Share post:

রাজনীতির চাইতে রাজনীতির বাইরের খবরেই বেশিরভাগ সময় থাকছেন প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি আর মারধরের অভিযোগ এনে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করলেন কসবার এক বাসিন্দা। অনুপম অবশ্য এরমধ্যে তৃণমূলের চক্রান্ত দেখছেন।

শনিবার রাতে হো চি মিন সরণির একটি পানশালায় বান্ধবী ও কয়েকজনের সঙ্গে গিয়েছিলেন কসবার বাসিন্দা সুরেশ রায়। সেই পানশালায় অনুপম হাজরাও গিয়েছিলেন। সুরেশবাবু বলছেন এই সময়ে তার এক বন্ধু তাকে বলেন উনি প্রাক্তন সাংসদ অনুপম হাজরা সেই শুনে অনুপমবাবুর কিছু ছবি আমি তুলি। হঠাৎই অনুপমবাবু এসে আমাকে গালিগালাজ শুরু করেন, মারধর করেন। শুধু তাই নয়, সুরেশবাবুর অভিযোগ, অনুপম তার ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেখিয়ে বলেন, দরকার হলে এরা তোমাকে এনকাউন্টার করে দেবে। সুরেশের দাবি, এই সময় আমি পানশালা থেকে বেরিয়ে আসতে যাই। তখন ধাক্কা মেরে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়, গলার সোনার চেন ছিঁড়ে নেওয়া হয়, ফোন ভেঙে দেওয়া হয়, বান্ধবীকে মারধর করা হয় এবং শ্লীলতাহানিও করা হয়। অবাক কাণ্ডে সুরেশবাবু হতচকিত হয়ে যান। এরপর শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন। অনুপমের বিরুদ্ধে ৩২৩,৩৪১, ৩৫৪, ৩৭৯, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অনুপম পরে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি আপলোড করে জানান, ভদ্রলোক মদ্যপ ছিলেন। লুকিয়ে আমার ভিডিও তুলছিলেন। আমার নিরাপত্তারক্ষীরা দেখে আমায় জানান। ভিডিও করতে বারণ করা হয়। তাতেও উনি শোনেননি। দ্বিতীয়বার ভিডিও করার সময় নিরাপত্তারক্ষীরা ওনাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর পানশালার মালিক ওনাকে বের করে দেন। যেটা বলা হচ্ছে, পুরোটাই রঙ চড়িয়ে। তৃণমূলই এসব করাচ্ছে।

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...