Tuesday, May 19, 2026

ফের ব্যাহত মেট্রো পরিষেবা, ক্ষোভ যাত্রী মহলে

Date:

Share post:

এ যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। ছুটির দিনেও রক্ষে নেই। ফের কলকাতা মেট্রোতে যান্ত্রিক ত্রুটি। জানা গিয়েছে, গিরিশ পার্কে পাওয়ার ব্লক হওয়ার জন্য এই সমস্যা। যার দরুণ পার্ক স্ট্রিট থেকে নোয়াপাড়া পর্যন্ত আপাতত আপ ও ডাউন লাইনে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা।

এই ঘটনায় শীতকালে ছুটির দিনে কলকাতায় ঘুরতে আসা বহু মানুষ সমস্যায় পড়েছেন। ছুটির দিনের জন্য রাস্তায় গাড়ি কম থাকায় সমস্যা আরও বেড়েছে।

সম্প্রতি, ব্যাপক হারে বেড়েছে মেট্রো ভাড়া। কিন্তু পরিষেবা যে তিমিরে ছিল, সেখানেই রয়েছে। ফলে যাত্রীদের ক্ষোভেরও সঞ্চার হয়েছে।

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...