Tuesday, May 19, 2026

লাঠি, রড নিয়ে এবিভিপির হামলা, রক্তাক্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এবিভিপি দুষ্কৃতীদের হামলা। মুখে কাপড় বেঁধে হাতে লাঠি ও লোহার রড নিয়ে পড়ুয়াদের হস্টেলে আক্রমণ চালায় এবিভিপি দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় জানলার কাচ, ভাঙচুর চালানো হয় জিনিসপত্রের উপর। ফেলে দেওয়া হয় বইপত্তর। টেনে বের করে আনা হয় পড়ুয়াদের। হস্টেলের গাড়ি ভাঙা হয়। ঘরে ঘরে ঢুকে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে এসএফআই কর্মীদের। এবিভিপি গুন্ডাদের আক্রমণে এসএফআই -এর নেত্রী এবং  ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশীর মাথা ফেটে গিয়েছে। সাধারণ সম্পাদক সতীশচন্দ্র যাদব গুরুতর আহত। এই মুহূর্তে হোস্টেলের মধ্যে ঢুকে মারা হচ্ছে। মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে ছাত্রনেতা সিতীশচন্দ্র মাথা। সরস্বতীপূরম দিয়ে প্রচুর লোক ঢুকে বিশ্ববিদ্যালয় এই হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ফিজ বৃদ্ধি নিয়ে পড়ুয়ারা আন্দোলন করছিল। পাল্টা এবিভিপি তরফ থেকে বিগত দু’দিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। আজ এই পরিণতি।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...