Sunday, June 28, 2026

বৃষ্টিতে ভেস্তে গেল টিম ইন্ডিয়ার বছরের প্রথম টি-২০

Date:

Share post:

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। আউটফিল্ড পারফেক্ট থাকলেও পিচের কিছু অংশে ভিজেভাব থাকার কারণে বাতিল হয়ে গেল ২০২০ র ভারতের প্রথম টি-২০ ম্যাচ।

রবিবাসরীয় ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। কিন্তু টস-এর পরেই নামে বৃষ্টি। বেশ কিছুক্ষণ বৃষ্টি হল। বৃষ্টি থামার পর সমস্যা হয়ে উঠল বাইশ গজের কিছু জায়গা। সেখানে কভারের ফাঁক দিয়ে জল ঢুকে গিয়েছে। নানা ভাবে তা শুকানোর চেষ্টা চলল। কিন্তু শেষরক্ষা হল না। ক্রিকেটারদের চোট লাগতে পারে, এই আশঙ্কা থেকেই গেল। বছরের শুরুতে ভারতের প্রথম ম্যাচই তাই হল না।

বৃষ্টি থামার পর অনেক সময় পেয়েও পিচের কিছু জায়গা কোনও ভাবেই আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে উপযুক্ত করা গেল না। আর এ খানেই উঠছে প্রশ্ন। বাইশ গজ, বোলারের রান আপ তো ঢাকা দেওয়া ছিল। তবে কী করে তা ভিজে গেল? তবে কি কভারের কোথাও ছিদ্র ছিল? তবে কি কভার তোলার সময় অসাবধানতাবশত পিচে জল ঢুকে গিয়েছে? যাই হোক না কেন, বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ভুল ক্ষমার অযোগ্য।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...