Thursday, May 28, 2026

JNU কাণ্ড: অমিত শাহের মদতেই পরিকল্পিত আক্রমণ, দাবি সেলিমের

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালযয়ে ABVP আশ্রিত দুষ্কৃতীদের তান্ডব-ভাঙচুর এবং অধ্যাপক ও পড়ুয়াদের উপর মুখ ঢেকে বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

এদিন এক টুইট বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা করে সূর্যকান্ত মিশ্র লেখেন, “JNU ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের মাথায় গভীর ক্ষত। পুলিশি সহায়তা নিয়ে মুখোশধারী সংঘ শাবকদের কাপুরুষোচিত আক্রমণ। পাশের ছবিতে সুচরিতা সেন, JNU র অধ্যাপিকা ছাড় পাননি এদের হাত থেকে। কাল/পরশুর মধ্যে, রাজ্য জুড়ে, সব অংশের মানুষকে নিয়ে, প্রয়োজনে ঝান্ডা ছেড়ে, ব্যাপকতম প্রতিবাদ হোক।”

সিপিএম নেতা মহম্মদ সেলিমও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন। টুইটে তিনি দাবি করেন, JNU-তে এই ঘৃণ্য আক্রমণ অমিত শাহের মদতেই হয়েছে। না হলে, ক্যাম্পাসে এতো দুষ্কৃতী ঢুকতে পারতো না।

নিন্দায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। তিনি ঘটনার তীব্র নিন্দা করে লেখেন, দেশের রাজধানীতে ঐতিহ্যশালী একটি শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপর এমন আক্রমণ প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। আইন রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ।

Related articles

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...