Monday, May 11, 2026

২০ ঘণ্টার পরেও হল না এফআইআর!

Date:

Share post:

অবস্থা যে হাতের বাইরে যাচ্ছে, সে বুঝে প্রথম ট্যুইট প্রাক্তনী, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, তারপর বিদেশমন্ত্রী জয়শঙ্করের। আর ঘটনার প্রায় কুড়ি ঘন্টার পরেও এফআইআর দায়ের করতে পুলিশের গাছাড়া মনোভাবে বিজেপির দ্বিচারিতার প্রশ্ন সামনে এসে গিয়েছে, বলল কংগ্রেস। আশ্চর্যের হল পড়ুয়ারা আক্রান্ত এবং রক্তাক্ত হওয়ার পরেও জেএনইউ কর্তৃপক্ষ কোনও অভিযোগ দায়ের না করায় উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনিতেই তাঁর বিরুদ্ধে পড়ুয়াদের অভিযোগ, তিনি আসলে বিশ্ববিদ্যালয়ে বিজেপির মুখপাত্র। জয়েন্ট পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন  স্বরাষ্ট্রমন্ত্রী। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ডেকে পাঠিয়েছে জেএনইউর রেজিস্ট্রার, প্রোক্টর ও রেক্টরকে। গতকাল রাতেই দিল্লি পুলিশের সঙ্গে জেএনইউ কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের বৈঠক হয়। কিন্তু তারপরেও একজনও অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে পড়ুয়া মহলে। যার বহিঃপ্রকাশ ঘটতে পারে আজকের মিছিল, বিক্ষোভে।

আরও পড়ুন-হিসাব বরাবর হচ্ছে! কী বললেন দিলীপ?

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...