Saturday, May 16, 2026

মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এ কী বললেন কপিলমুণি আশ্রমের মহন্ত!

Date:

Share post:

এবার ধর্মীয় তাসেই বিজেপিকে মাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে দাঁড়িয়েই কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন গঙ্গাসাগরের কপিলমুণি আশ্রমের মহন্ত জ্ঞানদাস। সোমবার, সেখানে পৌঁছে মন্দির দর্শন করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মন্তব্য জানানোর পরেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কপিলমুণি আশ্রমের মহন্ত। সরাসরি বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, “নোট বন্দি কিঁউ কিয়া?” এরপরেই তিনি বলেন, সাধু-সন্তরা মানুষে, মানুষে বিভেদ মানেন না। ভুল বুঝিয়ে বিভেদের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের সামনে মমতা বন্দোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মন্তব্য করলেন মহন্ত জ্ঞানদাস। তিনি বলেন, এনআরসি, সিএএ-র মতো বিভেদ তিনি সমর্থন করেন না। মহন্তর অভিযোগ, তাঁর পুরনো ছবি ব্যবহার করে তাঁকে সমর্থক বলে দাবি করে ভুয়ো প্রচার চালাচ্ছে বিজেপি। একই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিনতেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডের মাধ্যমে, সাগর মেলায় উন্নয়ন ও যাতায়াতের মধ্যে দিয়ে তিনি মমতাকে জেনেছেন। গৃহত্যাগী সন্ন্যাসী হিসেবে জাত-পাত বিভেদ তিনি মানেন না। ভেদাভেদ ভারতের সনাতন ঐতিহ্য নয়। বিভেদ মুক্ত সমাজ গড়লে তবেই ‘রাম-রাজত্ব’ প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন কপিলমুণির আশ্রমের মহন্ত।

যোগী আদিত্যনাথই হোন, প্রজ্ঞা ঠাকুর বা উমা ভারতী অথবা যোগগুরু রামদেব—ধর্মীয় গুরুদের বারবার নিজেদের দলে টেনেছে বিজেপি। উল্টোদিকে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেশ জুড়ে যখন ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে গেরুয়া শিবির তখন, মহন্ত জ্ঞানদাসকে দিয়েই তৃণমূল নেত্রী সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, জেএনইউ নিয়ে ট্যুইট দিল্লি পুলিশের আইনজীবীর!

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...