Friday, June 26, 2026

লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, জেএনইউ নিয়ে ট্যুইট দিল্লি পুলিশের আইনজীবীর!

Date:

Share post:

দিল্লি পুলিশের আইনজীবী রাহুল মেহরার একটি টুইটে জেএনইউ-এর ঘটনা নতুন মাত্রা পেল। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদে রীতিমতো ক্ষোভপ্রকাশ করলেন দিল্লি পুলিশের আইনজীবী। এক ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, আমি দিল্লি পুলিশের আইনজীবী। ভিডিও ক্লিপিংস দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। গুন্ডাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করে তান্ডব চালিয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট করেছে। কোথায় ছিল আমাদের পুলিশ?

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় মুখে কাপড় বেঁধে প্রায় ৫০ জনের একটি দল জেএনইউ ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের হাতে ছিল ব্যাট, লাঠি। আন্দোলনকারীদের সভা চলাকালীন ওই দুষ্কৃতীরা ক্যাম্পাসে ঢুকে হামলা চালায়। পড়ুয়াদের মারধরের পাশাপাশি হস্টেলের ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। জেএনএসইউ সভানেত্রী ঐশী ঘোষের পাশাপাশি সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র যাদবও এই হামলায় আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তাণ্ডবের ছবি এবং ভিডিওতে ঐশী ঘোষের মাথা থেকে রক্তক্ষরণ হতে দেখা গিয়েছে। ঐশী জানান, “মুখোশ পরা গুন্ডারা আমার উপর নৃশংস ভাবে আক্রমণ করেছে। আমার রক্তক্ষরণ হচ্ছে। আমাকে নির্মম ভাবে মারধর করা হয়েছিল”। তাঁকে এইমসের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...