Friday, June 26, 2026

কবিতা-গানের বিদ্রোহে বাংলা

Date:

Share post:

জেএনইউতে গুণ্ডাদের তাণ্ডব। প্রতিবাদ শুরু হয়েছিল টলিউড জগত থেকে। এবার কবি-সাহিত্যিক-শিল্পীরা প্রতিবাদী তাঁদের মাধ্যম দিয়ে।

কবিতা লিখেছেন মন্দাক্রান্তা সেন। অসমের ঘটনার পর আবার সরব তাঁর কলম…

‘মাথা থেকে ঝরে পড়ছে আমার দেশের নদী যত/ এ আঘাত সংগ্রামসম্মত/ আমাকেও সঙ্গে নাও যুদ্ধক্ষেত্রে অভিযাত্রিক/ দেশ আজ রক্তমাতৃক/ রক্তের তীর ধরে বেঁচে থাকো আমার সভ্যতা/ এ তোমার ইতিহাস, হলে হোক ভবিতব্য তা/ মোহনা অপেক্ষা করছে জনসমুদ্রতে/ অপ্রতিরোধ্য স্রোতে/ভেসে যাচ্ছে এই দেশ, ভবিষ্যতই লিখে নেবে ইতিহাস তার’…

এসএফআই পড়ুয়াদের সঙ্গে রাস্তায় নেমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গলা মিলিয়ে গাইলেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র… ‘পথে এবার নামো সাথী… অনেক তো দিন গেল বৃথা এ সংশয়ে/ এসো এবার দ্বিধার বাধা পার হয়/পরোয়া নেই আকাশ বাতাস হবে আশার পরোয়ানা…

শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সরব ছোট্ট কথায়…

তুমি যদি বারংবার কোপ মারতে
পারো,
ছিন্ন কাঁধে ফের মাথা জন্মাবে
আমারও!’

আরও সরাসরি আক্রমণ কবি সুবোধ সরকারের। লিখলেন…
যদি কলেজে ঢুকে যদি/মেরে ফাটাতে হয় ভিন্নমত/ অনেক পথ আর অনেক মত যদি না আর মেশে/ গঙ্গা-যমুনায় তিস্তা যদি আর নাই-ই মেশে/ ওরা তো সন্তান আমার সন্তান তোমার সন্তান/ ওদের মাথা ছিঁড়ে গড়িয়ে দিন/ সংবিধান কেন আছে দেশে?’

আরও পড়ুন-আমাদের গণতান্ত্রিক কাঠামোর জন্য গর্বিত, গঙ্গাসাগরে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...