Monday, May 18, 2026

আজ ফের আস্থাভোট ভাটপাড়ায়, বিজেপি সুপ্রিম কোর্টে যাচ্ছে

Date:

Share post:

ভাটপাড়া পুরসভা কার দখল কার হাতে থাকবে, আজ মঙ্গলবার তা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ বেলা 1টায় ভাটপাড়া পুরসভায় ফের আস্থা বৈঠক করতে হবে পুরপ্রধানকে।

এদিকে জানা গিয়েছে, আজ ভোটাভুটিতে বিজেপির কোনও কাউন্সিলর উপস্থিত থাকবেন না৷ বারাকপুরের বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সিং বলেছেন, ‘যেখানে চেয়ারম্যান 20 জানুয়ারি অনাস্থার তলবি সভা ডেকেছেন, সেখানে নতুন করে এ সব প্রক্রিয়ার কোনও মানে হয় না। মঙ্গলবারই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি।”

সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই আস্থা বৈঠকের নির্দেশ দিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনকে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করতে বলেছে৷ দিয়েছে। সব দলের কাউন্সিলরদের আস্থা বৈঠকের কথা জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে পুর দপ্তরকে। বৈঠকে হাজির থাকতে হবে জেলাশাসককে। আস্থা বৈঠকে কী হল এবং তাঁর বক্তব্য মুখবন্ধ খামে বৃহস্পতিবার হাইকোর্টে জমা দিতে হবে জেলাশাসককে।

◾গত 2 জানুয়ারি তৃণমূল 19-0 ফলে বিজেপি-র চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোটে জয়ী হয়।

◾ওই বৈঠকের নোটিশ চ্যালেঞ্জ করে সে দিনই হাইকোর্টে মামলা করেন বিজেপির কাউন্সিলররা।

◾বিচারপতি অরিন্দম সিনহার সিঙ্গল বেঞ্চ সেই নোটিস খারিজ করে চেয়ারম্যানের বিরুদ্ধে হওয়া ওই অনাস্থা বৈঠক খারিজ করে দেয়।

◾সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে তৃণমূল।

◾ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠতা যার সঙ্গে থাকবে তিনিই ক্ষমতায় থাকবেন, যার সঙ্গে তা থাকবে না তাকে সরে যেতে হবে। 2 জানুয়ারির সভায় এটা স্পষ্ট যে চেয়ারম্যানের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ছিল না।

◾আদালত এই পর্যবেক্ষণের পরেই 24 ঘণ্টার মধ্যে নতুন করে আস্থা বৈঠক ডাকার নির্দেশ দেয়।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...