Friday, May 22, 2026

জেএনইউ-তে ঐশী ঘোষের উপর হামলা ‘সাজানো নাটক’ বলে মন্তব্য দিলীপের

Date:

Share post:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত জেএনইউ-এর ঐশী ঘোষ-সহ মোট ২০ জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এবার আরও একধাপ এগিয়ে ঐশী ঘোষের উপর হামলা ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘মাথার ব্যান্ডেজকে বার বার দেখানো হচ্ছে। ওটা রক্ত না রং, তা কিন্তু পরীক্ষা করে দেখা হয়নি।’ তাঁর বক্তব্য, ‘নাগরিক আইন আসলে থিতিয়ে আসছিল। তাই এই নাটক। ক্যাম্পাসে ঢুকে মারধর করা হল। কিন্তু, কারা করল? এটা পুলিশ খতিয়ে দেখবে। পুলিশি তদন্তেই সত্য সামনে আসবে।’
এই ঘটনায় মঙ্গলবার ‘হামলার দায় স্বীকার করেছে হিন্দুরক্ষা দল’ নামে একটি সংগঠন। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ওরা করে থাকলে পুলিশ ওদের ধরবে। উল্টে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর হামলার ঘটনার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োকে হেনস্থা এবং রাজ্যপালের কনভয় আটকের ঘটনার তুলনা করেন। তিনি বলেন, ‘যাদবপুরের ঘটনায় একটা এফআইআর-ও হয়নি।’

Related articles

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...