Monday, May 18, 2026

দীপিকা JNU-তে যেতেই বিজেপির ডাক, ‘ওর সিনেমা বয়কট করুন’ ‌

Date:

Share post:

দীপিকা পাডুকোনের অপরাধ, JNU ঘটে যাওয়া হিংসার ঘটনার পর প্রকাশ্যে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন তিনি৷

দীপিকার JNU- এ যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর আসন্ন সিনেমা ‘‌ছপক’ বয়কটের ডাক দিয়েছে বিজেপি৷

মঙ্গলবার আচমকাই JNU যান দীপিকা৷ দাঁড়িয়ে থেকেই একের পর এক শোনেন কানহাইয়া, ঐশীর বক্তব্য। কথাও বলেন হাতে, মাথায় ব্যান্ডেজ বেঁধে বসে থাকা ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের সঙ্গে। আর এভাবে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর মাশুল দিতে চলেছেন দীপিকা৷ ইতিমধ্যে এ জন্যই ‌সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #BoycottChhapak হ্যাশট্যাগ। যা দেখে সাধারণ নেটিজেনরা তুমুল সমালোচনা শুরু করেছেন৷
এদিন দীপিকার JNU যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই টুইট করেন দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দর পাল সিং বগ্গা। লেখেন, “আফজল গ্যাং এবং টুকরে টুকরে গ্যাং–কে সমর্থন করার জন্য আপনি যদি দীপিকার সিনেমা বয়কট করেন, তাহলে আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন।” অর্থাৎ বিজেপির বিপক্ষে গিয়ে কানহাইয়া–ঐশীদের সমর্থন জানিয়েছে বলেই বিজেপি এবার দীপিকার সিনেমা বয়কটের ডাক দিলো৷ এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বিজেপির একাধিক নেতা আলাদাভাবে দীপিকার সিনেমা বয়কটের ডাক দিয়েছেন। JNU-র ঘটনায় মুখ খুলে দীপিকা বলেছিলেন, ‘‌ভাল লাগছে এটা দেখে যে আমরা এখনও ভয় পাইনি। আমি এখনও মত প্রকাশ করতে ভয় পাই না। দলে দলে মানুষ নিজের মত প্রকাশ করতে রাস্তায় বেরিয়ে আসছেন, যা আমাদের ভবিষ্যত প্রজন্মের জীবনে আরও স্বাধীনতা এনে দেবে।’‌”

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...