Friday, June 26, 2026

মোদি গো-ব্যাকে বাধা দিলে অশান্তি হবে: সেলিম

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের সময় বামেদের ‘মোদি গো-ব্যাক স্লোগান’ দিতে রাজ্য প্রশাসন যেন বাধা দিলে অশান্তি হবে৷ এমনই হুমকি সিপিএমের। এ সপ্তাহের শেষে কলকাতা বন্দরের অনুষ্ঠানে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। বামেরা মোদি-বিরোধী বিক্ষোভ দেখাবে, আগেই ঘোষণা করেছিলেন দলের নেতা মহম্মদ সেলিম। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী কলকাতায় এলে গো-ব্যাক স্লোগান দেওয়া হবে। সে দিনও যদি মুখ্যমন্ত্রী ধর্মঘটের দিনের মতো অবস্থান নেন তা হলে মোদি গো-ব্যাক স্লোগানের সঙ্গে মমতা গো-ব্যাক স্লোগানও উঠবে।’ বামেরা ছাড়াও কয়েকটি নকশালপন্থী সংগঠন, NRC-বিরোধী কিছু সংগঠন বিমানবন্দরে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে। রাস্তাতেও বিক্ষোভ দেখানোর কথা৷ সেলিমের অভিযোগ,
সোশ্যাল মিডিয়ায় যারা মোদি গো-ব্যাক স্লোগান তুলেছেন, তাঁদের পুলিশ ফোন করছে৷


Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...