Tuesday, March 24, 2026

নৈহাটি বিস্ফোরণের সঠিক তদন্তের দাবি রাজ্যপালের

Date:

Share post:

নৈহাটিতে বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা নিয়ে সরব রাজ্যপাল। ঘটনা নিয়ে বিস্ফোরণের তদন্তের দাবি করেন জগদীপ ধনকড় । নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, বিস্ফোরণের অভিঘাত দেখে ঘটনা গুরুত্ব সম্পর্কে ধারনা হচ্ছে। কেন এই ধরনের ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল। পুলিশ-প্রশাসনের টনকনড়া উচিত বলেও টুইটার হ্যান্ডেলে লেখেন জগদীপ ধনকড়।


বৃহস্পতিবার দুপুরে নৈহাটির রামঘাটে অবৈধ বাজি নিষ্ক্রিয় করার সময়ই বিস্ফোরণ ঘটে। একাধিক বাড়ির জানলার কাচ ভেঙে যায়, উড়ে যায় বেশ কয়েকটি বাড়ির ছাদ। শুধু নৈহাটি নয়, ক্ষতিগ্রস্ত হয় গঙ্গার পাড় সংলগ্ন চুঁচুড়ার কয়েক বাড়িও। বাজি নয়, শক্তিশালী বোমা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করে এনআইএ তদন্তের দাবি জানান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এরপরেই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানান রাজ্যপাল।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...