Sunday, May 17, 2026

গঙ্গাসাগরমেলার জন্য সকাল থেকেই চালু সরকারি বাস পরিষেবা

Date:

Share post:

এ বছর গঙ্গাসাগর মেলার দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড় সুষ্ঠুভাবে সামাল দিতে এবং সকল তীর্থযাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আজ, শনিবার থেকে সাগরগামী একাধিক সরকারি বাস চালাচ্ছে রাজ্য সরকার।

গঙ্গামেলার জন্য সরকারি বাস পরিষেবা দেওয়ার দায়িত্বে থাকবে ডব্লুবিটিসি এবং এসবিএসটিসি। ডব্লুবিটিসির ৪৫ এবং এসবিএসটিসির ২৪টি বাস চলবে বাবুঘাট ও হাওড়া থেকে। মেলার জন্য সাগরদ্বীপে চলবে বেসরকারি বাসও।
মেলার জন্য ব্যবহৃত প্রতিটি বাসেই থাকবে জিপিএস। তাতে কন্ট্রোল রুম থেকে বাসের গতিবিধির উপরে নজর রাখা যাবে।

আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলার জন্য সরকারি বাস চালানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। প্রয়োজনে পরিষেবার দিন বাড়তেও পারে।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...