Sunday, June 21, 2026

দেশ বিরোধী স্লোগান তুললে জেলে যেতে হবে! অমিত শাহ

Date:

Share post:

এবার বিস্ফোরক অমিত শাহ। জেএনইউর পড়ুয়াদের নিয়ে তাঁর ধারণা কী, তা প্রকাশ্যে এসে গেল মধ্যপ্রদেশের জব্বলপুরে। নাগরিকত্ব আইন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি, যারা দেশবিরোধী স্লোগানকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে যেতে হতে পারে জেলে। জেএনইউয়ের ঘটনা প্রসঙ্গে শাহের বিস্ফোরক উক্তি, জেএনইউয়ের অনেক পড়ুয়া দেশবিরোধী স্লোগান তুলে বলেছিল, তোমার ভারত হাজারটা টুকরো হোক। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এদের কি জেলে যাওয়া উচিত নয়? যারাই দেশবিরোধী স্লোগান তুলবে, তাঁদেরকে জেলে পাঠানো হবে।

সিএএ নিয়ে অমিত বলেন, আমার এবং দেশের জনগণের যতটা অধিকার, পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ এবং খ্রিস্টানদেরও একই অধিকার রয়েছে। তোলেন অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গ। বলেন, কংগ্রেসের আইনজীবী কপিল সিব্বাল বলেছেন যে রাম মন্দিরটি তৈরি করা উচিত নয়। অমিত বলেন, সিব্বালজি, আপনি আপনার সব শক্তি প্রয়োগ করুন। আর দেখতে থাকুন চার মাসের মধ্যে একটি আকাশসমান রাম মন্দির নির্মিত হতে চলেছে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...