Tuesday, March 17, 2026

ফের বিতর্কে জড়াল আমাজন ইন্ডিয়া

Date:

Share post:

এবার শিখ ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত দিয়ে তীব্র বিতর্কের মুখে পড়তে হল আমাজন ইন্ডিয়াকে। ইতিমধ্যেই কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এবার আমাজন অনলাইন শপিং প্ল্যাটফর্মে বিক্রি করা হচ্ছে টয়লেট ম্যাট। যেখানে দেখা যাচ্ছে অমৃতসরের স্বর্ণমন্দিরের ছবি। এভাবে তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলেই অভিযোগ জানাচ্ছেন সেই সম্প্রদায়ের মানুষরা। আমাজনে দেওয়া প্রোডাক্টের ছবিতে দেখা যাচ্ছে, শৌচালয়ে, কমোডের সামনেই রাখা সেই পাপোশ। টয়লেট ম্যাট হিসেবেই ব্যবহার করা হচ্ছে সেটি। কমোডের ঢাকনাতেও একই ছবি। দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রধান মনজিন্দর সিং সিরসা এমন কাণ্ডকারখানার তীব্র নিন্দা করে ইতিমধ্যেই আমাজন ইন্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এই ঘটনায় ক্ষুব্ধ শিখ ধর্মাবলম্বীরা।

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...