Friday, May 22, 2026

শান্তিপুরে প্রকাশ্যে তৃণমূল কর্মী কুপিয়ে খুন

Date:

Share post:

শান্তিপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন একদল দুষ্কৃতী। ভরদুপুরে নদীয়ার শান্তিপুর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শান্তনু মাহাতো নামে ওই তৃণমূল কর্মী ঘটনার সময় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। একদল দুষ্কৃতী প্রথমে বোমা ছোঁড়ে। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। যদিও মৃত্যু নিশ্চিত করতে প্রকাশ্যেই এলোপাথাড়ি কোপাতে থাকে তারা । এরপর বোমাবাজি করতে করতে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীকে এভাবে প্রকাশ্যে কুপিয়ে খুনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় একদল তৃণমূল কর্মী। বিরোধীদের অভিযোগ, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে।
এই বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যয় বলেন, এসবই অপপ্রচার। এভাবে খুনের রাজনীতি করে রাজ্যে অশান্তি বজায় রাখতে পারবে না বিজেপি। আমরা দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব।

Related articles

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...