Sunday, May 17, 2026

প্রার্থী তালিকা প্রকাশ করে কেজরিওয়াল জানালেন, মানুষ AAP-কেই চাইছে

Date:

Share post:

দিল্লি বিধানসভার 70 আসনেই দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷

ফের প্রার্থী করা হয়েছে AAP-এর 46 জন বর্তমান বিধায়ককে। 15 আসনে পুরনো প্রার্থীদের বদল করা হয়েছে। বাকি 9 আসনে টিকিট দেওয়া হয়েছে একদম নতুন মুখকে। 2015 সালে 6 জন মহিলাকে প্রার্থী করেছিল কেজরি-র দল। এবার তা বেড়েছে৷ প্রার্থী করা হয়েছে 9 জন মহিলাকে। নতুন দিল্লি কেন্দ্রেই ফের প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

ওপিনিয়ন পোল ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, বিপুল গরিষ্ঠতা নিয়ে দিল্লিতে ফের ক্ষমতায় ফিরছেন অরবিন্দ কেজরিওয়াল৷
বিজেপি মরিয়া চেষ্টা করেও রাজধানীর মন বুঝতেই পারেনি৷
ফের ক্ষমতায় ফেরার আবহেই নিজের দল ‘আম আদমি পার্টি’র প্রার্থী তালিকা প্রকাশ করেছেন কেজরিওয়াল। একইসঙ্গে ট্যুইটে লিখলেন, “সকলকে অভিনন্দন। অহংকারী হবেন না। আমাদের উপরে মানুষের ভরসা আছে। মানুষ AAP-কেই চাইছেন।”

70 আসনের দিল্লি বিধানসভা নির্বাচন হবে 8 ফেব্রুয়ারি। 11 ফেব্রুয়ারি ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হবে। 22 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে বর্তমান দিল্লি বিধানসভার। ওপিনিয়ন পোল অনুযায়ী ফের দিল্লির গদিতে ফিরতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ওপিনিয়ন পোল বলছে, কার্যত নিশ্চিহ্নহতে যেতে পারে বিজেপি। C-VOTER-এর সমীক্ষা অনুযায়ী, 70 আসনের দিল্লি বিধানসভায় 59 আসন পেতে পারেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি পেতে পারে মেরেকেটে 8টি আসন, আর কংগ্রেস পেতে পারে সর্বোচ্চ 3 আসন।
2015-র থেকে প্রাপ্ত ভোটও বাড়তে চলেছে AAP-এর। গতবার AAP পেয়েছিল 54 শতাংশ ভোট। এবার তা বেড়ে হতে পারে 55 শতাংশ। বিজেপির ভোট কমতে পারে অনেকটাই। গতবার 32 শতাংশ ভোট পেলেও এবার তা কমে নেমে আসতে পারে 26 শতাংশে। ভোট কমতে পারে কংগ্রেসেরও। গতবার 9 শতাংশ ভোট পেলেও এবার তারা পেতে পারে 5 শতাংশ৷ মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ধরাশায়ী হওয়ার পর দিল্লির বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে মোদি- শাহরা। তবে এবারও দিল্লি খালি হাতেই ফেরাবে টিম-মোদিকে, ভোট-সমীক্ষা তেমনই বলছে৷

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...