Thursday, May 14, 2026

কাশ্মীর নিয়ে ফের রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাকিস্তান-চিনের

Date:

Share post:

কাশ্মীর নিয়ে বারবার আন্তর্জাতিক মহলে সমর্থন পাওয়ার চেষ্টা করেছে পাকিস্তান। আর বারবার তাদের মুখ পুড়েছে। এবার তারা পাশে নিয়েছে বন্ধু চিনকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সূত্রের খবর, রাষ্ট্রসংঘের রুদ্ধদ্বার বৈঠকে সদস্যরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, সুতরাং সেই বিষয়ে আলোচনা এখানে শোনা হবে না। এর আগে, কুলভূষণ যাদবের বিষয় নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে পিছু হঠতে হয়েছে।
২০১৯-এ ৫ অগাস্টে ৩৭০ অনুচ্ছেদ রদের ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলকে পাশে চাইছেন পাকিস্তান। আগেও অনেকবার কাশ্মীর নিয়ে পাকিস্তানের বক্তব্যকে খারিজ করেছে রাষ্ট্রসংঘের সাধারণ সভা। চিন ছাড়া কোনও স্থায়ী সদস্যদই আলোচনায় রাজি হয়নি। শুধু তাই নয়, এই বিষয় তারা হস্তক্ষেপ করতে চায় না বলেও জানিয়ে দেওয়া হয়।
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য সৈয়দ আকবরউদ্দিন বুধবার রাতে টুইট করে জানান, রাষ্ট্রসংঘে ভারতের পতাকা সবচেয়ে উঁচুতে উড়ছে। যারা মিথ্যে অভিযোগ তোলার চেষ্টা করেছে ভারতের বন্ধুরা তাদের সঠিক জবাব দিয়েছে।
কূটনৈতিক মহলের মতে, এবারের বৈঠকও ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড এদেশের পাশে দাঁড়ানোরই ইঙ্গিত দিয়েছে।


Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...